সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার লাঞ্ছিত ও ব্রাদারকে মারধোর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে অসুস্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীনকে (পোষ্ট অপারেটিভ রুম) কক্ষ দিতে বিলম্ব হওয়ায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত ও ব্রাদারকে মারধোর করে। পরে ব্রাদারকে ঠেনে হিচরে থানায় নিয়ে যায় অতিরিক্ত জেলা জজের গার্ড পুলিশ সদস্য নুরে আলম রনি। এ ঘটনায় ক্ষোব্দ স্টাফরা সকল সেবা কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসক ও কর্মচারীরা। সোমবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীরা জরুরী বৈঠকে বসেন। বৈঠকে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১০টায় চিকিৎসক ও কর্মচারীদের সভায় যোগ দেন সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ও সদর থানার ওসি নাজিম উদ্দিন। এ সময় সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির কনস্টেবল নূরে আলম রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেন চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা। এদিকে হাসপাতাল সুত্র জানায় নিয়ম অনুযায়ি অপারেশনের রোগী ব্যতিত কাউকে পোষ্ট অপারেটিভ রুম দেয়ার বিধান না থাকলেও বিচারকের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ রুমটি বরাদ্ধ দেন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন। হাসপাতালে পরিচ্ছন্ন কোন কক্ষ না থাকায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখার ব্যবস্থা করা হয়। কক্ষ গুছিয়ে দিতে সামান্য কিছু বিলম্ব হওয়ায় জেলা জজ আদালতের নাজির রেজাউল করিম খোকন জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মঈন উদ্দিন সাখোকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মাফরুজা পারভীনকে হাসপাতালের অতিগুরুত্বপূর্ণ পোষ্ট অপারেটিভ রুমে নেয়ার পর আদালতের নাজির রেজাউল করিম খোকন ও দেহরক্ষী পুলিশ কনস্টেবল নূরে আলম রনি কক্ষ দিতে বিলম্ব হওয়ায় উত্তেজিত হয়ে জরুরী বিভাগের কর্মরত ব্রাদার হাবিবুর রহমানকে মারধোর করে জোরপূর্বক সদর মডেল থানায় নিয়ে যায়। এ অবস্থায় হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীরা সেবা প্রদান বন্ধ করে দেন। তবে রাতে ব্রাদার হাবিবুর রহমানের কোন অপরাধ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও ব্রাদারদের উপর বিচার বিভাগের কর্মচারির হামলার ঘটনায় হবিগঞ্জে স্বাস্থ্য বিভাগ ও বিচার বিভাগ এখন মুখোমুখি অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com