রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

অপহৃত শিশু আনন্দ উদ্ধার হয়নি ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ অপহৃত মাদ্রাসা ছাত্র শিশু আনন্দ এখনো উদ্ধার হয়নি। পুলিশ অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আলা উদ্দিন (২২) এর নিকট থেকে তথ্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার দিনভর জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আটক আলা উদ্দিন অপহরণের সাথে জড়িত অন্যান্যদের নামও প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে। আলাউদ্দিন শায়েস্তাগঞ্জ থানার নিশাপট গ্রামের জমির আলীর পুত্র। এ ব্যাপারে শিশু আনন্দের পিতা হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আলকাছ মিয়া বাদি হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। তদন্তকারী কর্মকর্তা পার্থ রঞ্জন চক্রবর্তী জানান, আজ বৃহস্পতিবার আটক আলা উদ্দিনকে ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্র“য়ারি সদর উপজেলার সুলতানশী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাইফুর রহমান আনন্দকে দক্ষিণ চরহামুয়া এলাকা থেকে অপহরণ হয়। গত মঙ্গলবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী আলা উদ্দিনকে আটক করে। সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, শিশু আনন্দকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com