সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া প্রকাশ্যে স্কুল ছাত্রী লাঞ্ছিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করেছে কথিত প্রেমিক। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কয়েক মাস যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী উপজেলার রাজনাগর গ্রামের নান্নু মিয়ার ছেলে রাজিব মিয়া। প্রেমের প্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় রোববার দুপুরে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের অনুষ্টান শেষে বাড়ী ফেরার পথে রাস্তায় রাজিব ওই ছাত্রীকে আটকিয়ে শারিরীক ভাবে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোন দিয়ে ছাত্রীর ছবি তুলে ফেইজবুকে ছেড়ে দেবার হুমকি দেয়। এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি দু’পরিবারের মধ্যে শালীসে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিষ্পত্তি না হলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠিয়ে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন-প্রধান শিক্ষক এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com