রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বানিজ্যিক এলাকাস্থ ব্যাড মিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৭৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বানিজ্যিক এলাকাস্থ ব্যাড মিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে উক্ত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের  মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদানের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ কাউছার আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এতে বক্তব্য রাখেন সৈয়দ এনামুল আসাদ, কাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ তুহিন খান, আমিনুল ইসলাম বাবুল, আবুল হোসেন, ডাঃ বিশ্বজিত, মনিরুল হক ভূইয়া, মিজানুর রহমান, সোহানুর চৌধুরী সোহান, শাকিল খান, সৈয়দ আরমান প্রমখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
খেলায় একভাবে চ্যাম্পিয়ান হয় চৌধুরী কপোরের্শন, রানার্স আপ হয় পলাশ। দ্বৈতভাবে চ্যাম্পিয়ান হয় চৌধুরী কপোরের্শন। রানার্স আপ চৌধুরী কপোরের্শনের শিবলু ও শিশির।
প্রধান অতিথির বক্তৃতায় আবদুর রউফ বলেন, খেলাধূলা মন-মানসিকতার বিকাশ ঘটায়। যুবসমাজকে মাকদকাক্ত থেকে দূরে রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com