বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ জংশনের পরিত্যক্ত বগিগুলো অপরাধীদের অভয়ারণ্য

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৮৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত রেলওয়ে বগিগুলো অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। আইন শৃংখলা বাহিনীর নজরদারীর অভাবে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জংশনে আসা ঢাকা-সিলেট ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে প্রায়ই টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে অপরাধীরা। প্রতিদিন সন্ধ্যার পর এসব বগিগুলোতে মদ, গাঁজা, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সহায়তায় দীর্ঘদিন ধরে রেলের বগিগুলো দখল করে নিয়েছে কতিপয় ভাসমান লোক। তারা সেখানে বসবাসের নামে এসব অপকর্ম করে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব বগি দখল করে মদ, গাঁজা ও জুয়ার আসর বসানো হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন প্রায়ই তারা ট্রেন থেকে নামার পর দুর্বৃত্তরা ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এমনকি অন্ধকার থাকার সুযোগে কোন কোন যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা সর্বস্ব লুট করে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com