শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে স্টার সিরামিকসে শ্রমিক আন্দোলন অব্যাহত

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শাহজীবাজার এলাকায় প্রতিষ্ঠিত স্টার সিরামিকস কোম্পানির শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেননি। ফলে তিন দিন যাবত কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে কোম্পানীর অনুগত্য কিছু শ্রমিক কারখানায় কাজ করা শুরু করেছে।
অপরদিকে বেতন ভাতার দাবীতে আন্দোলন করে কারখানা ভাংচুরের ঘটনায় স্টার সিরামিকসের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ১১ জনকে আটক করে। পরে কোম্পানির লোকজন মুচলেকা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেন।
কারখানার শ্রমিকরা জানান, বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে শ্রমিকরা কাজ বন্ধ রাখে ধর্মঘট শুরু করে। রাতে শ্রমিকদের সাথে কর্মকর্তাদের কথাকাঠাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় মজুদকৃত কিছু টাইলস ভাংচুর হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
গত শুক্রবার বিষয়টি মিমাংসা হওয়ার কথা থাকলেও স্টার সিরামিকস শ্রমিকদের সঙ্গে কোন আলোচনায় না বসায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়। অপরদিকে কারখানায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে ২০ জনকে আসামী করে স্টার সিরামিকসের মানবসম্পদ কর্মকর্তা হাসান আকন্দ বাদী হয়ে শুক্রবার রাতে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ১১ জন শ্রমিককে আটক করে। পরে মুচলেখা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেয়া হয়। থানার ওসি মোল­া মুনির হোসন জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com