রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও হামলার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচীতে বাধা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশান বাসা থেকে বের হতে না দেয়া এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ১৮ দলীয় জোট সমর্থিত আইনজীবিদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল থানা ও কলেজ শাখা। গতকাল রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি সারা শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে সমাবেশে মিলিত হয়। থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ চৌধুরী হারুনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল আহ্বায়ক অলিউর রহমান অলির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানা যুবদলের সহ-সভাপতি আব্দুর রকিব, প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদ, জুনেদ আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com