শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

দিগন্ত বাসে হবিগঞ্জের এক যাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৭৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকার সায়দাবাদ এলাকায় হবিগঞ্জের দিগন্ত বাসে একরামুল হক (৩০) নামের এক যুবক মৃত্যু বরণ করেছে। সে বি-বাড়িয়া সদরের রুস্তম আলীর পুত্র ও শহরের খাজাঁ গার্ডেন সিটির ক্লিক টেলিকমের ম্যানেজার।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে হবিগঞ্জ থেকে দিগন্ত পরিবহণের বাস নং (ঢাকা মেট্রো-ব-১৪-৩৪৭২) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একরামুল ওই বাসের ১২ নম্বর সিটের যাত্রী ছিল। দুপুর ১২টার দিকে ঢাকার সায়দাবাদ গিয়ে পৌছুলে বাসের সুপারভাইজার সাজন ইসলাম তাকে নামার জন্য ডাকাডাকি করে। কোন সাড়া শব্দ না পাওয়ায় একরামুলের শরীর স্পর্শ করলে সে পড়ে যায়। তখন তারা নিশ্চিত হন ওই ব্যক্তি মারা গেছেন। বিষয়টি দিগন্ত বাসের পরিচালক মিয়া মোহাম্মদ ইলিয়াছকে জানালে তিনি তাকে না নামিয়ে বাসটি হবিগঞ্জে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেন। বিকাল ৫টার দিকে বাসটি হবিগঞ্জ সদর থানার সামনে এসে পৌছুলে এসআই কৌশিক তালুকদার লাশটি গাড়ি থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
পুলিশ জানায়, কিভাবে মৃত্যু হয়েছে এ মুর্হুতে বলা যাচ্ছে না। তবে লাশের পকেট থেকে ৩৪ হাজার ৪শ টাকা ও একটি মোবাইল পাওয়া গেছে। পুলিশ জানান, কোন অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com