শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে সিএনজি’র চাঁদা নিয়ে মালিক ও শ্রমিকদের মাঝে উত্তেজনা

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৬২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট মধ্যবাজারে চাঁদা আদায়কে কেন্দ্র করে সিএনজি মালিক ও শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। কয়েকজন চাঁদা আদায়কারীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করায় মালিক ও শ্রমিকদের মাঝে দ্বিধা বিভক্ততা দেখা দিয়েছে। এ ঘটনায় গত ২০ ডিসেম্বর সকালে চুনারুঘাট মধ্য বাজারে কয়েকজন সিএনজি চালক কয়েকটি গাড়ি মধ্যে বাজারে এলোপাতারী দাড় করিয়ে এর প্রতিবাদ জানায়। এতে মালিক ও শ্রমিক উত্তেজনা দেখা দেয়। পরে চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বিষয়টি নিস্পত্তি করা হয়। চুনারুঘাট পোর শহরের সচেতন ব্যক্তিরা বলেন, চুনারুঘাটে অটো রিক্সা সিএনজি চালু হওয়ার পর থেকেই চুনারুঘাট পৌর শহর এলাকার কিছু অসাধু ও স্বার্থলোভী লোকদের কুনজর পরে সিএনজির ওপর। তারা নিজের লাটি ও দলীয় প্রভাব কাটিয়ে সিএনজির মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের হাজার হাজার টাকা আত্মসাত করে অনেকেই আজ আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। এক সিএনজি চালক জানান, আমরা কষ্ট করে টাকা রুজি করি আর সে টাকার ভাগ দিতে হয় নামধারী মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের নেতাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com