শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তগঞ্জের অলিপুরে দুর্ঘটনায় হেলপার নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোহেল মিয়া (২৫) নামে মাইক্রোবাসের হেলপার নিহত হয়েছে। এতে আরও ১ জন চালক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। গতাকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল মিয়া শরীয়তপুর জেলার পালং উপজেলার সাবক সিংগারিয়া গ্রামের আজহার মোল­াহর পুত্র।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস অলিপুর নামক স্থানে পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের হেলপার সোহেল মিয়া নিহত হয়। সকালে দূর্ঘটনাটি ঘটলেও সারা দিন নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপর একটি মাইক্রো বাসের চালক তার পরিচয় নিশ্চিত করলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ  নিহতের পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলে পরিচয় নিশ্চিত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় নিহতের পরিচয় পাওয়া গেছে। পরিবারের লোকজন আসলে মৃত দেহটি হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com