শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ট্রাক চাপায় ৩ শ্রমিক নিহত মহাসড়কে ৩ ঘন্টা যানচলাচল বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৭৬১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে \ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউসুফ নগর মাহবুবা কমিউনিটি সেন্টারের নিকট ট্রাক চাপায় ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মহাসড়কে প্রায় ৩ ঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহত ও আহতরা হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১৫/২০ জনের একদল শ্রমিক উলে­খিত স্থানে রাস্তায় সংস্কার কাজ করছিল। এ সময় ঘন কুয়াশায় রাস্তা ছিল আচ্ছন্ন। সকাল সাড়ে ৭টায় টার দিকে সিলেটগামী মালবোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো (১৮-৭৯৩২) সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের টাপা দেয়। এতে ঘটনাস্থলেই হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার রজব আলী (৫০), মনর আলী (৪৮), মানিক মিয়া (৪৫) নিহত হন। এসময় অজ্ঞাতনামা (৪০) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে মহাসড়কে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি গোলাম নবী বলেন, ঘন কুয়াশার কারনে মুলত দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। এতে ঘটনাস্থলে শ্রমিকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com