বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে বাস চাপায় এক মহিলা নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলে সড়ক দুর্ঘটনায় আশরাফুল বিবি (৫৫) নামে এক পথচারী মহিলা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের চান্দেরগাঁও গ্রামে। সে আবুল কালাম আজাদের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল বিবি ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হাটছিলেন। দুপুরে সিলেট থেকে কুমিল­া পরিবহনের একটি যাত্রীবাহি বাস (কুমিল­া ব ১১-০০০১) ওভারটেক করতে গিয়ে পথচারী মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মহিলার লাশ রাস্তায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে। উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে ঘাতক বাসটিকে জনতা ধাওয়া করে উপজেলার মুগকান্দি নামকস্থানে আটক করলেও চালক পালিয়ে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান আশরাফুল বিবি সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com