রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের মুরাদপুর গ্রামে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। নগদ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাতদল। ডাকাতদলের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল দত্ত ও তার ভাই কানাই দত্ত গুরুত্বর আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার মুরাদপুর গ্রামের ব্যবসায়ী বাবুল দত্তের বাড়ীতে ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। রাত প্রায় ২টার দিকে বাবুলের বসতঘরের কেচিগেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সকলের হাত পা বেধে বেধরক মারপিঠ করে। ডাকাতদের সাথে দস্তাদস্তি শুরু করলে এক পর্যায়ে ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল দত্ত ও তার ছোট ভাই কানাই দত্ত গুরুত্বর আহত হন। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com