সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এনামুল হক সেলিম \ এখন থেকে তৃনমূলের মতামতের ভিত্তিতেই দল পরিচালিত হবে

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৫৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিমের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় এনামুল হক সেলিমের বাসভবনে ইউনিয়ন বিএপির সহ-সভাপতি এডভোকেট ইলিয়াছ আহমেদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় দলয়ী নেতাকর্মীদের উদ্দেশ্যে এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন, এখন থেকে তৃনমূলের মতামতের ভিত্তিতেই দল পরিচালিত হতে হবে। গণতন্ত্র পুণরূদ্ধারের আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএপির সভাপতি হাজী আলতাব হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রউফ, মেম্বার রেহান উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাহিদ আলম, বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহমান, আব্দুল হক, আব্দুল কাদির, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল আহাদ, ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই, লিয়াকত আলী, আব্দুল আওয়াল, লিলু মিয়া, মহিবুর রহমান, আব্দুল আলী, রহম আলী ও ইসহাক আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com