রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বেরসিক পুলিশের হাতে কলেজ ছাত্রছাত্রী আটক

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হোটেলের নির্জন কক্ষে ভাড়া নিয়ে প্রেম করার সময় বেরসিক পুলিশের হাতে আটক হয়েছে কলেজ ছাত্র ও এক ছাত্রী। এ সময় হোটেল মালিককেও আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত হোটেল মালিককে অর্থদন্ড প্রদান করেছেন। সেই সাথে উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাদেরকে বিয়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে শায়েস্তাগঞ্জ জংশন এলাকার হোটেল আল মদিনার একটি কক্ষে।
পুলিশ সুত্রে জানা যায়, গত বিজয় দিবসের অনুষ্ঠানে বানিয়াচং উপজেলা সদরের উজানপাড়া গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র শচীন্দ্র কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রেদোয়ান আহমেদ রুবেল(১৯) এর পরিচয় হয় হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের সরকারি বৃন্দাবন কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানার (২২)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রবিবার দুইজন শায়েস্তাগঞ্জ জংশন এলাকার ওই হোটেলে যায় এবং হোটেল মালিককে ১ ঘন্টার জন্য ৩শ টাকা দিয়ে একটি কক্ষ ভাড়া নেয়। ২শ টাকা জমা দেয়ার পর কথা হয় যাবার সময় ১শ টাকা দিবে। কিছুক্ষণ পর রেদোয়ান হোটেল মালিককে নাস্তা আনার জন্য বলে। হোটেল বয় পানাহার থেকে নাস্তা আনতে গেলে পুলিশ হোটেল বয়ের কাছে নাস্তার বিষয়টি জানতে চায়। এতে সে প্রেমিক জুটির জন্য নাস্তা নিয়ে যাচ্ছে বললে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বামী-স্ত্রী পরিচয় দেয়। কিন্তু স্বামী-স্ত্রীর কোন কাগজপত্র দেখাতে না পারায় দুপুর ১টায় পুলিশ হোটেল মালিক সমুজ আলীসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে হোটেল রেজিষ্ট্রারে তাদের নাম লিপিবদ্ধ করেনি সে। পরে বিকালে তাদেরকে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আশফাকুর রহমান চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে হোটেল মালিক সমুজ আলী (৭০) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রেমিক জুটির অভিভাবকদেরকে খবর দিয়ে আদালতে হাজির করা হয়। রাত ৮টায় ৪ লাখ টাকা দেনমোহর, ২ ভরি স্বর্ণ ও বিয়ের বাজার বাবদ ৫০ হাজার টাকা ধার্য্য করে তাদের বিয়ে দেয়া হয়। এ ব্যাপারে এসআই ছামিউল জানান, জরিমানা ও বিয়ে হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com