প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের সমর্থনে গণসংযোগ করেছেন নিখোঁজ ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশনী লুনা। গত শুক্রবার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এর পূর্বে শায়েস্তানগর এলাকায় এক মহিলাদের উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াছ আলীর স্ত্রী লুনা বলেন- এই সরকারের আমলে কোন মানুষের নিরাপত্তা নেই। আমার স্বামী ইলিয়াছ আলী দীর্ঘদিন যাবত নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন তাও জানি না। আমি আজ স্বামী হারা, আমার সন্তানরা পিতৃহারা, এর জন্য দায়ী কারা?
তিনি বলেন- টানা দুইবারের নির্বাচিত মেয়র জি কে গউছ হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে হবিগঞ্জকে মডেল পৌরসভায রূপান্তর করেছেন। তিনি সকল ধর্মের সেবায় নিয়োজিত ছিলেন। দূর্নীতির সাথে আপোষ না করায় সু-পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে জি কে গউছকে কারাবন্দি করে রাখা হয়েছে। কারাগারে জি কে গউছকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার সন্তানরা আজ পিতৃøেহ থেকে বঞ্চিত।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাবেক এমপি শাম্মী আক্তার, জি কে গউছের স্ত্রী আলহাজ্ব ফারহানা হেপী, ছেলে আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াছমিন, বাহুবল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, সৈয়দ মুশফিক আহমেদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, খালেদুর রশিদ ঝলকসহ দলীয় নেতাকর্মীরা।