রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ছাবির চৌধুরীর সমর্থনে গণসংযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ধানের শীষ মার্কার সমর্থনে গত রবিবার দিন ব্যাপী গণসংযোগ শেষে নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় মিলিত হন। কানাইপুর গ্রামের ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও ইছমত মেম্বারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ, হাজী রহিম আলী, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
মেয়র পদপ্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, আমাকে নির্বাচিত করলে আমার প্রিয় নবীগঞ্জ পৌর সভাকে আধুনিক রূপে রূপান্তরিত করব ইনশাআল­াহ।
অপরদিকে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সমর্থনে প্রচারণা ও গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাঁতী দল, উলামা দল সহ পৃথক পৃথক ভাবে নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় গন্ধা, মদনপুর, মায়ানগর, আনমনু, নোয়াপাড়া, কানাইপুর, নবীগঞ্জ শহরের ওসমানী রোড, মধ্যবাজার, জে,কে হাইস্কুল রোড, হাসপাতাল রোড সহ মধ্যবাজারে লিপলেট বিতরন, গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com