বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে \ হবিগঞ্জে কাউন্সিলর প্রার্থীর লিফলেট পোষ্টার জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে পোষ্টারে প্রিন্টিং প্রেসের নাম, তারিখ ও কপির সংখ্যা উলে­খ না করায় ২নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর লিফলেট ও পোস্টার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ২নং ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর পোষ্টারে প্রিন্টিং প্রেসের নাম, তারিখ ও সংখ্যা কপি উলে­খ না করায় তাকে সতর্ক করে দেয়া হয় এবং প্রায় ৫ শতাধিক পোষ্টার ও লিফলেট জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পোষ্টার ও লিফলেট জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com