সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কথা রাখেনি জিকে গউছ \ চোখের জলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তনু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ চোখের জলে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা  শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনু। গত রবিবার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলমের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। এসময় তিনি অশ্র“ ভেজা চোখে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে যান। এব্যাপারে ইসলাম তরফদার তনু বলেন, গত নির্বাচনের পূর্বে দলীয় সিদ্ধান্ত ছিল এ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হবে। গউছও কথা দিয়েছিল আমার পক্ষে কাজ করবে। কিন্তু ক্ষমতার লোভে জি কে গউছ সে কথা রাখেনি। তাই ৫ বছরের ধরে মেয়র পদে নির্বাচন করব বলে পাড়ায়-মহল­ায় কাজ করেছি। ৩০ ডিসেম্বর পৌর নিবার্চনে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও আমার জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। তিনি আরও বলেন, আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন। এদিকে তনুর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে গুলশানের কার্যালয়ে এক বৈঠকে নির্দেশ দেয়া হয় মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য। পরে রাতেই হবিগঞ্জে ফিরেন তিনি। এসময় তিনি অনেকটাই বিমূর্ষ্য ছিলেন। গত রবিবার বিকালে নিরবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com