বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আহমদ শফির বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের ফাঁিসর দাবিতে হেফাজতের সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফির বিরুদ্ধে কুৎসা রটনাকারী ও নাস্তিক ব্লগারদের ফাঁিসর দাবিতে হবিগঞ্জে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ইসলাম ও হযরত মোহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাপলা চত্বরে বর্বরোচিত হামলার বিচার দাবি করেন। গতকাল শনিবার সকাল ১১টায় শহরের খোয়াই মুখ নুরুল হেরা কমপ্লেক্সের সামনে সমাবেশ শুরু হয়। বিকেল ৬টায় মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি হয়। হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমীর ও হবিগঞ্জ জেলা কমিটির (একাংশের) সভাপতি শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য জুবায়ের আহমেদ আনসারী, আজমিরিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আহমেদ, বানিয়াচং উপাজেলা শাখার সহ-সভাপতি ডাঃ বশির আহমেদ, হবিগঞ্জ পৌর হেফাজতের সভাপতি মোঃ নুরুল হক। সভায় বক্তারা হেফাজতের আমীর আল্লামা শফির বিরুদ্ধে কুৎসা রটনকারীদের হুশিয়ার দিয়ে বলেন, বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লাম শফির কিছু হলে সারাদেশের আলেম-ওলামারা ঘরে বসে থাকবে না। প্রয়োজনে শাপলা চত্বরে আবারও সমাবেশ করে সকল অত্যাচার ও জুলুমের দাতভাঙ্গা জবাব দেয়া হবে। এদিকে হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার প্রবেশদ্বার খোয়াই মুখে সমাবেশের কারনে চৌধুরী বাজার থেকে বানিয়াচং এবং নবীগঞ্জ বাস স্ট্যান্ডের রাস্তা বন্ধ করে দেয়া হয়। এতে ভোগান্তিতে পড়ে এ রুটে চলাচলকারী হাজার হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com