বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫
  • ৪৭৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে স্থানীয় এনজিও ইউনিকেয়ার এর অর্থায়নে ও হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী ও ইউনিকেয়ার এর চেয়ারপার্সন সাংবাদিক কামরুল হাসান কাজল। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সমন্বয়কারী প্রভাষক আব্দুর রব ও জামাল উদ্দিন আলফু। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী মোতাব্বির হোসেন, অবঃপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, জিতু মিয়া, শিক্ষিকা মিলন আক্তার, আব্দুল হামিদ ও ইউডিসি উদ্যোক্তা আনছার আলী প্রমুখ। বক্তাগণ বর্তমানে দেশে খুন গুম অপহরণ বিচার বর্হিভূত কার্যক্রম চলছে এ বিষয়ে সরকারকে সতর্কতার সহিত যথাযথ কার্যক্রম পরিচালনার আহŸান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com