শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

এমপি আব্দুল মজিদ খানের ছবিকে কটুক্তি করায় বানিয়াচঙ্গের যুবক ঢাকায় গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জেলা আওয়ামীলীগ সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপির ছবিকে কটুক্তি করায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলার প্রধান আসামি নিয়ামূল হোসেন খান মাসুদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ বানিয়াচং সদরের সাগর দীঘির পূর্বপাড় এলাকার নুরুল ইসলাম খানের ছেলে। গতকাল বুধবার ভোরে খিলগাও থানা পুলিশের সহায়তায় দক্ষিণ ঢাকার বনশ্রী এলাকার একটি বাসা থেকে পুলিশ মাসুদকে গ্রেফতার করে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও এসআই মোবারক হুসেন।
পুলিশ জানিয়েছে, আজমিরীগঞ্জ জলসুখা গ্রামের এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিয়ের অলিমা অনুষ্ঠানে যোগ দেন অ্যাডভোকেট আবদুল মজিদ খান। ওই বিয়ের অনুষ্ঠানে এমপির সঙ্গে থাকা বর-কনের ছবিকে ফটোশপে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে মাসুদ খান। ফেসবুকে মানহানিকর ছবি আপলোড করার অভিযোগে এ বছরের ২৯ জুলাই এমপির একান্ত সহকারী সেলিম উদ্দিন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে বানিয়াচং থানায় মামলা করেন।
মামলার অপর আসামি মাসুদ খানের ভাই অবসরপ্রাপ্ত নৌ-সৈনিক জহিরুল ইসলাম খান মাহবুব দীর্ঘদিন কারাবরণ করে জামিনে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com