সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

উমেদনগরে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম \ নগরপিতা নয়, সেবক হয়ে উন্নয়নে কাজ করতে চাই

  • আপডেট টাইম রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, নগর পিতা নয়, একজন সেবক হিসাবে হবিগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। গতকাল উমেদনগর পশ্চিম এলাকায় অনুষ্ঠিত এক বিশাল মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, উমেদনগর খাতা কলমে পৌরসভার এক নম্বর ওয়ার্ড কিন্তু উন্নয়নের ক্ষেত্রে হবিগঞ্জের সব ওয়ার্ডের পেছনে।
উমেদনগর পশ্চিম এলাকার বিশিষ্ট মুরুব্বী সোনাই মিয়া সর্দারের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা বিপুল রায়ের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহানউদ্দিন চৌধুরী, উমেদনগর পশ্চিম এলাকার বিশিষ্ট মুরুব্বী ও সাবেক ওয়ার্ড কমিশনার আলহাজ্ব মোঃ ইউনুস মিয়া, আব্দুল আলী খান, মাষ্ঠার আব্দুল আজিজ খান, মোঃ বারী খাঁ, মতিন মিয়া, মোঃ কুতুব মিয়া, সৈয়দ আলী, মফিজ মিয়া,  ইনু মিয়া, জিতু মিয়া, নুর মিয়া, মজিদ খান, আব্দুল হামিদ খান, আফজল খান, আছাদ মিয়া, জুম্মন খান, করাব ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, যুবলীগ নেতা আলাই চৌধুরী, কৃষক লীগ নেতা মনিরুল আলম বাছির প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আতাউর রহমান সেলিমকে সময়ের পরীক্ষায় উত্তির্ণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে উলে­খ করে তাকে একক মেয়র প্রার্থী ঘোষনার জন্য জেলা আওয়ামীলীগ নেতৃত্বের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com