বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হযরত শাহজালাল (রাঃ) একাডেমীর ফলাফল প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৪৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২১ ডিসেম্বর শনিবার হযরত শাহজালাল (রাঃ) একাডেমী এন্ড জুনিয়র হাই স্কুলের ২০১৩ শিক্ষা বর্ষের চূড়ান্ত ফলাফল ঘোষণা উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবু তাহের মৌজুদীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক কাওছার আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌছতে হবে। এতে আরও বক্তব্য রাখেন, মাওঃ আনছারুল ইসলাম, পারছ মিয়া, জসীম উদ্দিন, আবুল কালাম, ডাঃ ইয়াহিয়া আহমদ, হাজী মিরাশ উদ্দিন, আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম। সভায় উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, আখতার হোসাইন, দুলাল মিয়া, ঈমান উদ্দিন এহসান, রুকন উদ্দিন, সুমা বেগম, আমিনা বেগম, হোসাইন আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com