শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকার হটাতে শিগগিরই মাঠে নামছেন খালেদা: মাহবুব

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সরকারবিরোধী চলমান আন্দোলন জোরদার করতে শিগগিরই মাঠে নামছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এমনটাই জানিয়েছেন বেগম জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাড.খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট ও বিদেশিদের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এ সরকারকে হটাতে দেশনেত্রী রাস্তায় নামবেন। যেদিন তিনি নামবেন সেদিন দেশে আগুন জ্বলবে। তাই খুব দ্রুত ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়কের দাবি মেনে নেন। তিনি আরো বলেন, যৌথবাহিনী দিয়ে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও হয়রানি করা হচ্ছে। যা পাকিস্তান আমলকেও হার মানিয়েছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে মাহবুব হোসেন বলেন, ক্ষমতায় আসার পর আপনি একের পর এক ইস্যু তৈরি করে দেশে অশান্তি তৈরি করেছেন। আদালতের নির্দেশও মেনে নেননি। আপনি রোমান সরকারের মতো ক্ষমতাকে চিরস্থায়ী করতে এমন করেছেন। জনগণ তা করতে দেবে না। এ নির্বাচন অবশ্যই বাতিল করতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, সরকারবিরোধী আন্দোলনে আজ পুরো দেশ অচল। সরকার বুঝতে পেরেছে তারা জনগণের ভোটে নির্বাচনে আসতে পারবে না। তাই তারা পাতানো নির্বাচনের আয়োজন করেছে। তিনি আরো বলেন, যে কোনো বিষয়ে বিদেশিরা কথা বলতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদের দেশে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না সে বিষয়ে হস্তক্ষেপ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com