শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ শায়েস্তাগঞ্জে নিরীহ মহিলার জায়গা রাতের আধারে জোরপূর্বক দখল করেছে ভূমিদস্যুরা

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক নিরীহ মহিলার জায়গা জোরপূর্বক দখল করেছে হামিদুর রহমান চৌধুরী রতন নামে এক ভূমিদস্যূ ও তার লোকজন। এ বিষয়ে কোন কথা বললে তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে জাহানারা বেগম নামে এক মহিলা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সদর উপজেলার অলিপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর কন্যা জাহানারা বেগম বলেন, তার কিছু জায়গা প্রাণ কোম্পানীতে বিক্রি করে কিছু টাকা পান। সেই টাকা দিয়ে শরীফাবাদ গ্রামের ছাব্বির আহমেদ, ছাম্মির আহমেদ, শওকত হেসেন ও মনির হোসেনের কাছ থেকে ৩২ শতক জায়গা ক্রয় করেন। ক্রয়কৃত জায়গা বৈধভাবে দলিল রেজিষ্ট্রি করেন। রেজিষ্ট্রি নং ১৪৭৪/২০১২ ইং। বর্তমানে তার নামে আরএস মাঠপর্চাসহ যাবতীয় কাগজপত্র রয়েছে। কিন্তু ওই জমির উপর কু-নজর পরে সুতাং বাজার এলাকার তৌহিদুর রহমান চৌধুরীর ছেলে হামিদুর রহমান চৌধুরী রতনের। তিনি তার লোকজনকে নিয়ে অসহায় মহিলার ক্রয়কৃত জমি দখলের পায়তার লিপ্ত থাকে। একদিন মহিলা তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে রাতের অন্ধকারে রতনসহ ভূমিদস্যুরা জবর দখল করে নেয়। বিষয়টি স্থানীয় মুরুব্বিসহ জনপ্রতিনিধিদের জানালেও রতন কারো ডাকে সারা দেয়নি। উল্টো মহিলাকে হত্যার হুমকি দেয়। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন মহিলা। সংবাদ সম্মেলনে মহিলা আরো জানান, তার সহায়সম্বল বিক্রি করে জায়গা ক্রয় করেছিলেন কিন্তু ভূমিদস্যুরা জায়গা দখল করে নেয়ায় এখন তিনি পথে বসতে শুরু করেছেন। ভূমিস্যুদের কবল থেকে তার জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে মহিলার নিকট ভূমি বিক্রিকারীগনও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com