সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পিডিবি অফিসে হামলা ও ভাংচুর ॥ আহত ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারনে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে শহরের ইনাতাবাদ ও মাহমুদাবাদ এলাকার লোকজন এ হামলা চালায় বলে পিডিবির লোকজন দাবী করেছে। হামলায় অফিসে কর্মরত আব্দুল হক, আক্কাছ মিয়া ও আব্দুল কাদির দুলাল নামে এক ব্যক্তি আহত হয়। ইদানিং হবিগঞ্জ শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ঘটছে। বিদ্যুতের ভেলকিবাজিতে শহরের বেশ কয়েকটি এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। গতকাল বিক্ষুব্ধ লোকজন বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর চালায়। পরে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ লোকজন। পরে চেম্বার সভাপতি মোতাচ্ছিরুল ইসলামসহ পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয়া হয়। এদিকে হামলায় আহত আব্দুল কাদির দুলালকে রাতেই আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com