সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গের কাগাপাশায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ থানায় মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশায় হিন্দু কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ আলী (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানায় গত রবিবার এই মামলাটি দায়ের করেন ভিকটিম কাগাপাশা ইউনিয়নের নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কন্যা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কিশোরী কন্যার সাথে একই এলাকার পরিমল দাশের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ জুন তারা পরিবারের কাউকে না জানিয়ে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ের পর তার পিতা সুনীল চন্দ্র দাস গত ৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার মেয়েকে অপহরণের অভিযোগে পরিমল দাশের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের পর ধর্ষণ মামলার আসামী কাগাপাশা গ্রামের মৃত গেদা উল্লাহর পুত্র মাহমুদ আলী বিউটি রানীকে তার পিতার দায়েরকৃত অপহরণ মামলার আপোষে মিমাংসা করে দেয়ার জন্য প্রস্তাব দেয়। মাহমুদ আলীর প্রস্তাবে বিউটি রানী রাজী হলে সে তাকে গত ২৬ জুন রাতে বানিয়াচং থানায় নিয়ে যাবার কথা বলে তার বাড়িতে রেখে রাতভর একাধিকবার ধর্র্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরদিন বিউটি রানী আদালতে গেলে তার বয়স কম হওয়ায় আদালত তাকে সেভ কাস্টরিতে রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে পিতার জিম্মায় বাড়িতে গেলে মাহমুদ আলী আবারো তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দেয়া শুরু করে। সে রাজী না হলে ধর্ষণের কথা প্রকাশ করে দিয়ে তার সংসার ভেঙ্গে দেয়ার ভয় দেখায়। ফলে সে বাধ্য হয়ে ঘটনাটি তার পিতা মাতাসহ আত্মীয় স্বজনকে জানায়। এ ঘটনায় গত রবিবার মাহমুদ আলীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com