সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ ৩ মামলায় ২ জনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণে দায়েরী ৩টি মামলার ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে কড়া নিরাপত্তায় মামলার আসামী জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবি’র আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ সাক্ষী হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের ইউসুফ মিয়া ও ঢাকার পূর্ব বাসাবো এলাকার আনোয়ারুল করিম সিরিজ বোমা হামলার ঘটনায় দায়েরকৃত ৬, ৭ ও ৯ নং মামলায় স্বাক্ষী প্রদান করেন। অপর দু’টি মামলা ৮ ও ১০ নং মামলার সময় চাওয়া হয়। আদালতে স্বাক্ষীরা জানান, ঘটনার সময় তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিন্তু কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তারা দেখেননি। আদালত আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com