বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ৩ ছাত্রকে জুস পান করিয়ে ২টি বাই সাইকেল নিয়ে গেছে অজ্ঞান পার্টি

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় ৩ স্কুল ছাত্রকে আমের জুস পান করিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা বাই সাইকেল নিয়ে গেছে। গুরুতর অসুস্থ ছাত্রদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিশুর পরিবার সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র টাউন মডেল বালক স্কুলের ছাত্র লিমন (৮) ও আপ্তাব উদ্দিনের পুত্র একই স্কুলের ছাত্র দোহান (১২), ইউসুব আলীর পুত্র লতিফ (১২) বাই সাইকেল নিয়ে বিকালে বাইপাস সড়কে ঘুরতে গিয়েছিল। নতুন স্টেডিয়ামের নিকট একদল অজ্ঞান পার্টির সদস্য তাদেরকে প্রাণ কোম্পানীর ফ্রুটিকা জুস। এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়লে অজ্ঞানপার্টির সদস্যরা তাদের দুইটি বাই সাইকেল নিয়ে যায়। লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে জরুরী বিভাগের ডাক্তার জানান, জুসের সাথে মিশিয়ে মেডিসিন তাদেরকে খাওয়াইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com