বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে অপহরণের মামলা করে এক পরিবার পড়েছে বিপাকে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চন্দ্রছড়ি গ্রামে কন্যা অপহরণের মামলা করে এক পরিবার পড়েছে বিপাকে। ক্রমাগত হুমকি ধামকির কারণে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, গত ২২ জুলাই ওই গ্রামের আবুল কালামের কন্যা রানু আক্তার (১৫) কে চুনারুঘাট উপজেলার সিরাজনগর গ্রামের আব্দুল মালেকের লম্পট পুত্র রুবেল মিয়া (২২) সহ ৩/৪ জন লোক সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে কালাম বাদি হয়ে বাহুবল থানায় মামলা করলে মামলার খবর পেয়ে দুর্বৃত্তরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। বিভিন্নস্থানে ধর্না দিয়েও কোন সুরাহা করতে না পেরে অবশেষে সৈয়দ মিল্লাত হোসেন, মেম্বার আব্দুস সাত্তারসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে অপহৃতা রানু আক্তারকে আপোষের শর্তে ফিরিয়ে দিয়ে যায়। এরপর মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এদিকে মামলা না তুলায় রুবেল মিয়া, জমসেদ আলী, ইবাদ আলী, রকিব, সুমন ও ইলিয়াসসহ একদল লোক ১১ সেপ্টেম্বর বিকেলে আবুল কালাম ও তার পরিবারেরর লোকজনের উপর হামলা চালায় এবং মারপিট করে আহত করে। এ ব্যাপারে আরেকটি মামলা হয়। এরপরে উল্লেখিতরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং কালামের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন। তাদের হুমকি ধামকির কারণে ওই পরিবারটি বাড়িঘর থেকে বের হতে পারছে না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com