শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তি (৪৭) এর লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাড়ি। মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা এ লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ পুলিশ পাড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ পুলিশ পাড়ির এএসআই হাসেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত আসা যাওয়ার যে কোন একটি ট্রেনে ঐ ব্যক্তি কাটা পড়ে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি ট্রেনে কাটাপড়ে টুকুরো টুকুরো হয়ে যাওয়ায় তার গায়ের কাপড় আইডেন্টিপাই করা যায়নি, তবে তার পড়নে ছিল লুঙ্গি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com