শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরের ক্যাফে তাজ রেস্তোরা মাংসের বদলে কি খাওয়াচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হোটেল ও রেস্তোরা। আর এসব হোটেল রেস্তোরাতে অপরিষ্কার ও অপরিচ্ছন্নভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন খাবার। আর এসব খাবার খেয়ে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন পেটের পীড়াসহ নানাবিদ রোগে। এর মধ্যে অনেক হোটেল-রেস্তোরারই লাইসেন্স নেই। হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ মার্কেট এলাকায় ক্যাফে তাজ রেস্তোরা নামে একটি অত্যাধুনিক রেষ্টুরেন্ট সম্প্রতি উদ্বোধন করা হয়। এরপর থেকে ওই হোটেলে শহরের বিভিন্ন স্তরের মানুষ সকাল-থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে দেশীয় খাবার খেয়ে থাকেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য শাহী হালিম, শিক কাবাব, নান রুটি, মোরগ, খাসি, গরুর ঝালপাইসহ বিভিন্ন ফলের জুস। এর মধ্যে সবার প্রিয় শাহী হালিম। গত রবিবার বিকেলে সামাদ নামে এক যুবক ও তার বন্ধু করিম শাহী হালিম খেতে ওই রেষ্টুরেন্টে যান। খাবারের শেষ পর্যায়ে দেখেন হালিমের মধ্যে মাংসের বদলে মোরগের নাড়ি ভুড়ি। এ গুলো দেখে তারা আতকে উঠেন এবং একে অপরের উপর বমি করতে থাকেন। বিষয়টি তখনই হোটেল মালিককে জানালে তিনি জানান, আমরা মাংস কিনে আনি। এর মধ্যে ভুলবশত কারণে থাকতে পারে। আমাদের করার কিছু নেই। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে কতিপয় হলুদ সাংবাদিক অপচেষ্টায় লিপ্ত হলে প্রকৃত ঘটনাটি জনসম্মুখে প্রকাশ না হওয়ায় সচেতন মহলে তোলপাড় সৃষ্টি হয়।
এ প্রতিনিধি সরজমিনে মালিক হুমায়ুনের সাথে যোগাযোগ করলে তিনিও একই কথা বলেন। এদিকে অনেকে মন্তব্য করছেন ক্যাফে তাজে আমরা মাংসের বদলে এসব কি খাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com