বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হরতালের সমর্থনে নবীগঞ্জে জামায়াত শিবিরের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হরতালের সমর্থনে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির। গতকাল বাদ মাগরিব জামায়াতের ডাকা হরতালের সমর্থনে পৌর জামায়াত সেক্রেটারী আহমদ হোসাইন ও উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল রাজা কমপ্লেক্স এর সামন থেকে শুরু হয়ে নবীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে শেরপুরস্থ বাংলা টাউনের সামনে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর নায়বে আমীর আব্দুল মুকিত পাঠান বলেন-শহীদ আঃ কাদের মোল্লা ভাইকে সরকার অন্যায়ভাবে হত্যা করেছে। এই হত্যার জন্য বর্তমান স্বৈরাচারী সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাড়াতে হবে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুল মুস্তাকিম, আব্দুল আলী, জসিম উদ্দিন, মুহাম্মদ শওকত আলী, দুলন মিয়া, জনি মিয়া, পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম, অর্থ সম্পাদক সাকিন আহমেদ, হাসানুল বান্না আলামীন, রাজু, বেলাল আহমেদ, আজহারুল ইসলাম, আল মামুন, বুরহান গাজী, ইফতি তালুকদার প্রমুখ। পরিশেষে নেতৃবৃন্দ সকলকে আগামী দিনের হরতালকে শান্তিপূর্ণ ভাবে সফল করার জন্য ভোর ৬টা থেকে রাজপথের থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com