রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত শনিবার নবীগঞ্জে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ওই দিন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নবীগঞ্জের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার সকালে নবীগঞ্জ গৌবিন্দ্র জিউড় আখড়া থেকে শহরে বের করা হয় বিশাল শোভাযাত্রা। কয়েক হাজারেরও বেশী ভক্তবৃন্দের অংশ গ্রহনে উৎসব মুখর হয়ে উঠে শোভাযাত্রাটি। এছাড়া রামকৃষ্ণ সংঘ, লোকনাথ সংঘ, সৎ সংঘ, শিবপাশা, গয়াহরি, দৌলতপুর, হলিমপুর, ভুবির বাক, রিফাতপুর ও তিমিরপুর থেকেও র‌্যালী সহকারে অংশ গ্রহন করায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে উঠে। সারা শহর প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ গৌবিন্দ্র জিউড় আখড়ায় এসে শেষ হয়। কোল-করতাল, শংখ আর উলুধ্বনির তরঙ্গে সবাই উদ্ভাসিত হন। উক্ত শোভাযাত্রায় অংশ গ্রহন করেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মিহির কুমার রায় মিন্টু, নিখিল আচার্য্য, হরেকৃষ্ণ চক্রবর্ত্তী, সুবিনয় কর, সুখেন্দু রায় বাবুল, বাবুল চন্দ্র দাশ, অশোক তরু দাশ, পূর্ণব্রত ধর, নারায়ন রায়, প্রজেশ রায় নিতন, রঙ্গ লাল রায়, প্রমথ চক্রবর্ত্তী বেনু, শংকর দেব, পবিত্র বনিক, বিধান ধর, অমলেন্দু সুত্রধর, কান্তি দাশ, মৃদুল রায়, পিন্টু রায়, সাইফুল জাহান চৌধুরী, ছাবির আহমদ চৌধুরী, সন্তোষ দাশ, মোস্তাক আহমদ মিলু, নিমর্লেন্দু দাশ রানা, নীলকন্ঠ দাশ নন্টি, অঞ্জন পুরকায়স্থ, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, সমিরন চক্রবর্ত্তী, রতœদ্বীপ দাশ রাজু, স্বপন বিশ্বাস ও প্রনব দেব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com