বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে একই পরিবারের ৩ জন নিহত’র ঘটনায় শিক্ষানবিশ আইনজীবি আটক

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে দুই শিশু সন্তানসহ গৃহবধূ হত্যা মামলা আসামী শিক্ষানুবিশ আইনজীবি কুতুব উদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামন থেকে ডিবি এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। সে নবীগঞ্জ বড়ভাকৈর গ্রামের মৃত নাছির উদ্দিনের পুত্র।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারী সকালে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামের কৃষক ফরিদ উদ্দিনের স্ত্রী রুমেনা খাতুন (৩০), তাদের মেয়ে মুসলিমা খাতুন (৭) ও ছেলে মুসা মিয়া (৫) এর রহস্যজনকভাবে মৃত্যু হয়। গৃহবধুর লাশ বসতবাড়ির পুকুর পারে জারুল গাছের সাথে ঝুলন্ত এবং দুই শিশুর লাশ পুকুরের পানিতে পাওয়া যায়। এ ঘটনা পুলিশ গৃহবধুর স্বামীকে গ্রেফতার করে। পরে বাদী পক্ষ আদালতে আবেদন করে গ্রামের কতুব উদ্দিনকে মামলা আসামী হিসাবে অর্ন্তভূক্ত করার জন্য আবেদন করলে আদালতের নির্দেশে তাকে আসামী করা হয়। গতকাল এর প্রেক্ষিতেই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com