সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে উজান থেকে নেমে আসা পানিতে রোপা-আমনের ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ গত কয়েক দিনের বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার নিম্নাঞ্চল পাবিত হয়েছে। গত ৩ দিনে প্রায় দেড় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে শত শত হেক্টর রোপা আমন ও বেশ কিছু বীজতলা পানিতে তলিয়ে গেছে। আকর্ষিক পানি বৃদ্ধির কারণে রোপা আমনের ক্ষতিতে কৃষকরা দিশে হারায় পড়েছে। উপজেলার বাঘাসুরা, আন্দিউড়া, জগদীশপুর, আদাঐর, শাহজাহানপুর উপজেলা সদর সহ নিম্নাঞ্চলের বিস্তুুর্ন এলাকায় এখন পানিতে থইথই করছে। এ বছর রোপা আমন মৌসুমে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা বুকভরা আসা নিয়ে জমিতে রোপা আমন লাগিয়ে ফলনের আশার আলো দেখছিল। হঠাৎ করে উজান থেকে নেমে আসা পানিতে কৃষকদের জমি তলিয়ে গেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, এ বছর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার হেক্টর রোপা আমন চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যেই ৭ হাজার হেক্টর জমি রোপন করা হয়েছিল। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত ৩ দিনে পানি বৃদ্ধির কারণে প্রায় সহস্রাধিক একর রোপা আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি না সরলে এসব জমির ফসল বিনষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। জগদীশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এই ইউনিয়নের অধিকাংশ কৃষক রোপা আমনের ওপর নির্ভরশীল। হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের সর্বনাশ হয়েছে। বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন জানান আমার ইউনিয়নের অধিকাংশ পরিবার কৃষির উপর নির্ভশীল। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় রোপা আমন তলিয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক আজগর আলী জানান, ধার কর্জ করে জমি রোপন করেছিলাম। কিন্তু পানিতে তলিয়ে সব আশা ভেঙ্গে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com