বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইভটিজিংর অভিযোগে মহিলা কলেজের সামনে থেকে ৩ বখাটে আটক

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৯৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ এর সামনে বখাটেপনার দায়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকালে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে সদর মডেল থানার এসআই একে এম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এ সময় বখাটেপনার দায়ে ওই এলাকা থেকে বানিয়াচঙ্গ উপজেলার শরীফখানী এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে আহসান আলী রনি, কামড়াপুর এলাকার মোঃ টেনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলার জহরজপুর গ্রামের আব্দুল জাহির মিয়ার ছেলে মোঃ সোহান মিয়াকে আটক করা হয়। সদর থানা ওসি নাজিম উদ্দিন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com