বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জের তানবির শ্রীমঙ্গলে উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ বানিয়াচঙ্গ থেকে কিডন্যাপের শিকার মাদ্রাসার ছাত্র মতিউর রহমান তানভির মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টায় শ্রীমঙ্গল উকিলবাড়ি রোড সংলগ্ন কাচারী মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করেন মসজিদের মুসল্লিরা।
তানবির জানায়, মঙ্গলবার সকালে হবিগঞ্জে তার ফুফুর বাসা থেকে বানিয়াচঙ্গ উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরান এ যাওয়ার পথে বানিয়াচঙ্গ বড় বাজার সিএনজি ষ্ট্যান্ডের অদুরে নিরিবিলি স্থান থেকে তার মুখে চেপে ধরে তিন অপহরণকারী তাকে গাড়িতে তুলে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে নিয়ে আসে। শ্রীমঙ্গলের উকিলবাড়ি সড়কে এসে তার জ্ঞান ফিরে। এ সময় দুই অপহরণকারী গাড়ি থেকে নামলে ফাঁক বুজে সেও নেমে দৌড়ে পালিয়ে কাচারী মসজিদে এসে আশ্রয় নেয়।
এ সময় নামাজ আদায় করতে যাওয়া মুসুল্লি মাওঃ আব্দুল মালিক, মাওঃ মোঃ আব্দুল হক ও ডেকুরেটার্স ব্যবসায়ী শহিদুল ইসলাম বুলবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাব দপ্তর সম্পাদক এম. মুসলিম চৌধুরীর কাছে পরামর্শ করে মসজিদের পাশে শ্যামলী পরিবহনের শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর কাছে নিয়ে আসলে সেখানেই তিনি পুলিশ ডেকে শ্রীমঙ্গল থানা এস আই লিটন ঘোষের হাতে তাকে তুলে দেন।
তানভির হবিগঞ্জের নোয়াখাল গ্রামের দিনমজুর কৃষক আব্দুল হান্নানের ছেলে। সে বানিয়াচঙ্গ উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরান মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com