সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় ৩ নবজাতক মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় যমজ দুই নবজাতকসহ ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে শিশুদের ডায়রিয়া, আমাশয়, সর্দি, জ্বর ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে গতকাল অর্ধশতাধিক শিশু হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল সকালে সদর উপজেলার সৈয়দপুর গ্রামের সাহাবুদ্দিনের দুই যমজ নবজাতকের মৃত্যু হয়। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ চিকিৎসার অবহেলার কারণে তাদের মৃত্যু হয়েছে। বার বার ডাক্তারদেরকে অনুরোধ করার পরও তাদের শিশুদের চিকিৎসা প্রদান করা হয়নি। শিশু ওয়ার্ডে শুধুমাত্র নার্স এবং আয়ারাই চিকিৎসা দিচ্ছেন। এছাড়া ঔষধপত্র কিছুই দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে। স্যালাইন সংকটও রয়েছে। আর যে কটি রয়েছে তাও আবার মেয়াদোত্তীর্ণ। গতকাল সরজমিন গিয়ে দেখা যায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্স, আয়ারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। তিল ধারণেরও জায়গা নেই। অনেকেই শিশুদের নিয়ে নিচে বিছানা করে পড়ে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com