সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ শহরের মহিলা কলেজ গেইটে ॥ ছাত্রীদের ইভটিজিং ৫ বখাটে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহিলা কলেজ ফটকে ছাত্রীদেরকে ইভটিজিংয়ের অভিযোগে ৫ বখাটেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল শহরের উমেদনগর গ্রামের সিরাজ মিয়ার পুত্র জাকির হোসে (১৯), ইব্রাহিম মিয়ার পুত্র আব্দুস সামাদ (১৮), ইদু মিয়ার পুত্র সোহেল মিয়া (২০), নোয়াহাটি এলাকার সাধন পালের পুত্র নিপেন্দ্র (১৫) ও বাতিরপুর এলাকার উত্তম বনিকের পুত্র উৎসব বনিক (১৬)।
পুলিশ জানায় উল্লেখিতরা গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই কলেজের সামনে দাড়িয়ে ছাত্রীদেরকে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করছিল। কেউ কেউ ছাত্রীদেরকে আচার ও টক জাতীয় জিনিস দিয়ে অশ্লীল বাক্য ছুঁড়ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে গেলে সদর থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিতদের আটক করলেও তাদের সাথে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। গতকাল বিকেলে তাদের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com