সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সিলেট রেঞ্জে শ্রেষ্ট পুলিশ পরিদর্শক নবীগঞ্জ থানার ওসি বাতেন খাঁন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলায় এবং সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহন করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন। তিনি গতকাল সোমবার সকালে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উক্ত শ্রেষ্টত্বের পুরস্কার গ্রহণ করেন। পুলিশ সুত্রে জানা যায়, জুলাই/১৫ইং মাসে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মধ্যে পলাতক আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক নিয়ন্ত্রন ও দমনসহ উপজেলার আইন শৃংখলার উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে উক্ত শ্রেষ্টত্ব অর্জন করেছেন তিনি। জেলার এবং রেঞ্জের শ্রেষ্ট পুলিশ পরিদর্শক হিসেবে ওসি মোঃ আব্দুল বাতেন খাঁনের হাতে পুরস্কার ও সনদপত্র তোলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভুইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ অন্যান্য জেলার পুলিশ সুপারগণ। এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রনসহ এলাকার আইন শৃংখলা উন্নয়নে জেলার এবং সিলেট রেঞ্জের মধ্যে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্টত্ব অর্জনের কৃতিত্ব আমার একার নয়। এ জন্য থানার অন্যান্য অফিসারসহ নবীগঞ্জবাসীর সর্বাত্মক সহযোগিতার কারনেই এ অর্জন সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত থাকারও প্রতিশ্র“তি ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আইজি পুরস্কার প্রাপ্ত মোঃ আব্দুল বাতেন খাঁন চলতি সনের বিগত ১১ মে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এর পরই নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে উপজেলার আইন শৃংখলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে মাদক, জুয়া, সমাজ বিরোধী কার্যকলাপ, মিথ্যা মামলার প্রবনতা বন্ধসহ অপরাধীদের সাথে আপোষ না করার প্রতিশ্র“তি দেন। তিনি দায়িত্ব গ্রহনের পর থেকেই আইন শৃংখলা উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে আসছেন। তার অগ্রনী ভুমিকার কারনে এলাকায় চুরি, জুয়া ও মাদক তুলনা মূলক ভাবে অনেকটা হ্রাস পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com