সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের দিনারপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে নবীন বরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নতুন ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। গত মঙ্গলবার বিকালে কলেজ প্রাঙ্গণে দিনারপুর কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মোশাররফ মিঠুর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১-(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাপা সভাপতি আবুল খায়ের, কলেজের দাতা সদস্য আব্দুল মুহিত চৌধুরী, কলেজের উদ্যোক্তা সদস্য ইলিয়াছ মিয়া, ইমন আহমেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, জেলা তালামীযের সভাপতি আব্দুল মুহিত রাসেল, যুবলীগ নেতা অনু আহমেদ, সাংবাদিক এম.এ.মুহিত প্রমুখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আসমা জান্নাত মনি, ইমতিয়াজ ইমন, ফারহানা আক্তার প্রমুখ। অনুষ্টানে অতিথিবৃন্দ নতুন ছাত্র-ছাত্রীদেরকে রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ করেন। এবং কলেজের পক্ষ থেকে অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করেন কলেজের শিক্ষকবৃন্দ। অতিথিবৃন্দ ২০১৫ সনের এইচ.এস.সি পরীক্ষায় কলেজের ফলাফল ৯৭.৪০% হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ, পরিচালনা পরিষদ ও পাশ করা ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান। তারা এসময় কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কলেজে আর্থিক অনুদানের ঘোষনা দেন। উল্লেখ্য, ২০১৫ সনের এইচ.এস.সি পরীক্ষায় দিনারপুর কলেজ থেকে মোট ৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭৫ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৭.৪০%।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com