সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বিকালে দরগাহ বাড়ী বনাম পূর্বের হাটির মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আব্দুল আলীম (৫০), ছানু মিয়া (৪০), গিয়াস উদ্দিন (২৫), মহিবুর মিয়া (২২), অনু মিয়া (৫৫)সহ উভয়পক্ষের অন্তত ২০/২২জনকে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ৪/৫দিন আগে পূর্বের হাটির বাসিন্দা খাগাউড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রশিদ ওরফে বাঘা মাওলানা দরগাহ বাড়ীর আলমগীর মিয়াকে হবিগঞ্জ শহরে আটক করেন। কিক্ষুক্ষণ আটকে রেখে শাসিয়ে ছেড়ে দেন। এর জের ধরে গতকাল মাওলানা আব্দর রশিদকে গ্রামে পেয়ে মারধোর করেন আলমগীর। এনিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তৃতীয় পক্ষের লোকজনের হস্তক্ষেপে দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মুরুব্বীরা দুই পক্ষকে আপোস মানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com