শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হাজী মোঃ শফিকুল ইসলামের উপর খুনের মামলার প্রতিবাদে স্মারকলিপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ থানার শাখার সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলামের উপর খুনের মামলার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সদস্যরা। গতকাল নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যামে জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে গত ২৮ জুন একটি মিথ্যা খুনের মামলা দায়ের করা হয়েছে। হাজী সফিকুল ইসলাম একজন নিরীহ প্রকৃতির লোক। সে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরী করে জীবিকা নির্বাহ করে। নেতৃবৃন্দ হাজী সফিকুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কৃপাদৃষ্টি কামনা করেন।
উক্ত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা হাজী আবু ছালেক, সাধারণ সম্পাদক মীর রাসেল আহমেদ, বাচ্চু, পারসু মিয়া, সবুজ মিয়া, কামরুল মিয়া, সিজিল মিয়া, বাবুল দেব, পলাশ সেন, বিষ্ণু দাস, শান্ত দাস, ফরহাদ মিয়া, কাশেম মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com