বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ফলজ গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবারের সবার জন্য বিষমুক্ত ফল খাওয়ার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ৫’শ ৩০টি পরিবারে ফলজ জাতীয় চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে দেওরগাছ ইউপি কার্যালয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে চারা বিতরণের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ক্রেল প্রকল্পের কর্মকর্তা অর্জুন দাসের পরিচালনায় চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ সাইফুল আলম রুবেল, সদস্য আশ্রাব আলী হাবিলদার, রাবেয়া বেগম, ইউপি সদস্যা দৌলতুন্নেছা ও আওয়ামীলীগ নেতা শামছুল হক। এতে বক্তব্য রাখেন ক্রেল প্রকল্পের আবু হানিফা মেহেদী, আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক বশির আহমেদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৮টি গ্রামের ৫’শ ৩০ পরিবারে ৭টি করে চারা বিতরণ করা হয়। ক্রেল প্রকল্পের আওতায় জাতীয় উদ্যানের আশপাশ এলাকার ৩৮টি  গ্রামের প্রায় দুই হাজার সদস্যকে একটি করে আ¤্রপালি, চায়না লিচু, কাজী পেয়ারা, কলমি ডালিম, জলপাই, নারিকেল ও জারা লেবুর চারা বিতরণ করা কবে। আজ মঙ্গলবার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন ও আগামীকাল চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com