রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে বিরল প্রজাতির পান্ডা উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিরল প্রজাতির একটি পান্ড উদ্ধার করেছে স্থানীয় জনতা। গত বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া শরীফনগর এলাকা থেকে পান্ডাটি আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বন বিভাগের কর্মকর্তারা পান্ডাটি নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের শরীফ নগর এলাকার লন্ডন প্রবাসী নুরুল শরীফের বাড়ীতে কাজ করতে গিয়ে একলোক গাছের নিচে পান্ডাটি দেখতে পান। পরে স্থানীয় লোকদের সহযোগীতায় পান্ডাটি উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে প্রাণীটি এক নজর দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমান। পরে স্থানীয়রা পান্ডা আটকের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহকে জানান।  তিনি বনবিভাগের কর্মকর্তাদের খবর দেন। বন বিভাগ কর্মকর্তারা ভোর রাত প্রায় ৩টার দিকে দেবপাড়া শরীফনগর গেলে নুরুল শরীফ নিজে তাদের হাতে পান্ডাটি তোলে দেন। পান্ডাটিকে চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com