সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

অর্থমন্ত্রী ও এমপি আবু জাহিরকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকলীগের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপিকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা কৃষকলীগ। জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মোঃ মতুজ আলী, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জাকির হোসেন সেলিম, নুরুল আমিন উসমান, সাজু মিয়া, আলা উদ্দিন, কিতাব আলী, আব্দুর রুপ, আমিন, সাদির, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম বাছির, শামীম মিয়া, জামাল সরদার, আব্দুস সালাম, ফরহাদ বখস, খলিলুর রহমান, সেবুল, তাহের মিয়া, আল আমিন, মোঃ কবির মিয়া, শাজাহান চৌধুরী, মজিবুর রহমান, রিয়াদ মিজান, জামাল, সবুজ প্রমুখ। বক্তারা বলেন-অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ সদর আসনের জনপ্রিয় এমপি এডঃ আবু জাহিরকে নিয়ে জেলা কারাগারে হত্যার  ষড়যন্ত্রকারী সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় আসামী কারাবন্দী হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর বরখাস্তকৃত মেয়র জিকে গউছকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। প্রতিবাদ  সভা শেষে এক বিক্ষোভ মিছিল জেলা শহর প্রদক্ষিণ করে। জেলা কৃষকলীগের নেতাকমীরা মিছিলে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com