শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যালী, আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানবন্ধন শেষে শহরের এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সবাই মিলে গড়ব দেশ-দূর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গির হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আবদুুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বনিক, সিভিল সার্জন ডাঃ শাফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাশ। হবিগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুজ জাহেরের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কবি তাহমিনা বেগম গিনি, জাহানারা আফছর, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লেইছ ও নারী নেত্রী লুৎফুন্নাহার স্মৃতি। সভায় বক্তারা বলেন, সবাাইকে দেশ প্রেমের ব্রত নিয়ে কাজ করলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারবো। সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, আমাদের নতুন প্রজন্মকে পারিবারিকভাবে ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সকল শ্রেনী-পেশার লোকদের ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com