রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

প্রথমে আগুন দিলাম ॥ পরে এসিড মারব ॥ স্কুল ছাত্রীকে বখাটের হুমকি

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ প্রথমে আগুন দিলাম পরে এসিড মারব। প্রাইভেট পড়া শেষে স্কুল ছাত্রীকে এমন হুমকি দিয়েছে সোহেল নামে এক বখাটে যুবক। গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর ভূমি অফিস এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপজেলার সন্তোষপুর গ্রামের জারু মিয়ার ছেলে বখাটে যুবক সোহেল মিয়াকে আটক করেছে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা ছায়েরা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দিয়েছেন। ছায়েরা বেগম অভিযোগে উল্লেখ করেন গত এক বছর ধরে সোহেল মিয়ার নেতৃত্বে ৮/১০জনের একদল বখাটে যুবক জগদীশপুর গ্রামের গাড়ি চালক সেলিম মিয়ার মেয়ে জগদীশপুর জেসি স্কুলে যাওয়ার পথে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করত। তাদের যন্ত্রণা সইতে না পেরে ৮ম শ্রেণীতে পড়াকালীন সময়ে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়। এরপর বখাটে যুবকরা ওই মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে তার সম্পর্কে নানা বাজে কথা বলে সংসার ভেঙ্গে দেয়। স্বামীর সংসার থেকে ফিরে এসে তার মেয়ে আবার ৯ম শ্রেনীতে জগদীশপুর স্কুলে ভর্তি হয়। বৃহষ্পতিবার দুপুরে ওই মেয়েটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সোহেল সহ কতিপয় বখাটে যুবক তাকে রাস্তায় আটক করে গায়ে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার ওড়নায় আগুন ধরে যায়। মেয়েটির আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে মেয়েটিকে বখাটের কবল থেকে উদ্ধার করে। তাৎক্ষিণক এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাধবপুর থানার এস.আই মমিনুল ইসলাম বখাটে যুবক সোহেলকে আটক করে থানায় নিয়ে আসে। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে বখাটে সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক ধরে সোহেলের নেতৃত্বে একদল বখাটে যুবক জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজে মেয়েরা আসা যাওয়ার পথে মারাত্মকভাবে উত্যক্ত করত। এদের বিরুদ্ধে স্কুলের শিক্ষক সহ কেহই ভয়ে মুখ খুলতে নারাজ। এ বখাটেরা ইতিমধ্যেই জগদীশপুর এলাকায় বেশ কয়েকটি অপরাধজনক ঘটনা ঘটিয়েছে। এ কারণে তাদের ভয়ে সাধারণ মানুষ ভয়ে তটস্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com